জেড নিউজ স্পোর্টস
দীর্ঘ এক বিরতির পর অবশেষে মাঠে নামছে বাংলাদেশ। সেই ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে ছিল দল। মাঝে বিশ্বকাপ খেলার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা হয়নি।
অবশেষে ৪ মাস পর বাংলাদেশ মাঠে নামছে। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ নিয়েও শঙ্কা ছিল খানিকটা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলাফল হিসেবে এই সিরিজও বাতিল হতে পারে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবশেষে সে শঙ্কা উড়িয়ে ঠিক সময়েই মাঠে গড়াচ্ছে পাকিস্তান সিরিজ।
এই সিরিজে বাংলাদেশ বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। নিয়মিত টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে আনা হবে মিডল অর্ডারে। শেষ কয়েক বছর ধরে মিডল অর্ডারে ব্যর্থতার অ্যান্টিডোট হিসেবেই তাকে আনা হবে এই জায়গায়। আফিফ হোসেনকেও ফেরানো হয়েছে এই কারণেই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে স্পিন রাজত্ব চলেছে। সবশেষ ওয়ানডেতে বাংলাদেশ খেলেছিল এক পেসার নিয়ে। আজ অবশ্য সে কৌশল থেকে সরে আসবে দল। একাদশে আসবেন দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ—
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।



