২১/০৩/২০২৬, ১৩:৩৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নির্বাচনের পর বিশ্ব ইজতেমা

    ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আগামী বছরের বিশ্ব তাবলিগ ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানিয়েছেন।

    উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন পরিচালনায় ব্যস্ত থাকায় ইজতেমা আয়োজন করা সম্ভব নয়। ইজতেমায় প্রচুর মানুষের সমাগম হয় এবং বিদেশি অতিথিরাও থাকেন। এ ঝুঁকি নির্বাচনের আগে নেওয়া সরকারীভাবে যৌক্তিক নয়।”

    তিনি আরও জানান, ইজতেমা পেছানোর সিদ্ধান্তে তাবলিগ জামাতের উভয়পক্ষ তিন উপদেষ্টার সামনে সম্মত হয়েছেন। নির্বাচনের যদি ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যে অনুষ্ঠিত হয়, তাহলে রমজানের কারণে ইজতেমা সম্ভব নয় এবং এটি রমজানের পর সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণের দায়িত্ব দুপক্ষের উপর থাকবে।

    দুপক্ষ আলাদাভাবে ইজতেমা করবে কি না—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে একসঙ্গে আয়োজন করা সম্ভব নয়, তাই আলাদা আলাদা অনুষ্ঠান হবে।

    নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। যদি কোনো পরিবর্তন আসে, তখন পরিস্থিতি অনুযায়ী পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”

    বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়