১০/০৩/২০২৬, ৫:০৯ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজ নিয়েছেন তথ্যমন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:
    কিশোরগঞ্জের পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

    তথ্যমন্ত্রী ফোনে আহত সাংবাদিকদের খোঁজখবর নেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলামের সঙ্গেও কথা বলেন।

    তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত এবং হামলায় আহত সাংবাদিকদের নিরাপত্তা বিধানের নির্দেশ দেন।

    ইতোমধ্যে হামলাকারীদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন জেলা প্রশাসক।

    গত ৫ই মার্চ সংবাদ সংগ্রহের কাজে পাগলা মসজিদে গেলে দুর্বৃত্তরা সাংবাদিকদের ওপর হামলা করে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়