জেড নিউজ ডেস্ক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শেষ করবে যখন তারা নিশ্চিত হবে যে, দেশটি আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। মঙ্গলবার ওভাল অফিসে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে। তবে তা হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে বলে আশা করছি।
সাংবাদিকদের সাথে আলাপের সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ হতে পারে। সেটি দুই বা তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।
তিনি বলেন, গত মাসের শেষ দিকে ইসরায়েলের সাথে সমন্বয় করে যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছিল, সেই লক্ষ্য অর্জিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা কমিয়ে আনার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় তারা এখন এই যুদ্ধ শেষ করার কথা ভাবছে।



