১৩/০৩/২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে: মাসুদ পেজেশকিয়ান

    জেড নিউজ ডেস্ক :

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটিতে চলমান যুদ্ধ বন্ধে তিনটি শর্ত ঘোষণা করেছেন। কেবল এসব শর্ত মানলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করবে ইরান। অন্যথায় অঞ্চলজুড়ে ইসরায়েল এবং মার্কিন স্বার্থ-স্থাপনার ওপর হামলা অব্যাহত থাকবে। তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

    বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট জানান, তেহরানের ‘বৈধ অধিকারের’ স্বীকৃতি দেওয়া, ক্ষতিপূরণ পরিশোধ এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক গ্যারান্টি দেওয়া—এই তিনটি শর্ত পূরণ হলেই কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান সম্ভব।

    রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই বার্তা দিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন। বুধবারই পেজেশকিয়ান চলমান সংঘাত বন্ধের জন্য তেহরানের শর্তগুলো স্পষ্ট করে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান বৈরিতা শেষ করতে হলে ইরানের মৌলিক অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না—এমন শক্ত, নির্ভরযোগ্য নিশ্চয়তা দিতে হবে।

    তিনি আরও জানিয়েছেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মহলে শান্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রকাশিত হয়নি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়