দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে এবারের আসর। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে আসর।
সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপকে ঘিরে দর্শকদের চাহিদাও থাকে তুঙ্গে। তবে এই আসরকে বিশ্বকাপ মানতে রাজি নন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। এই মন্তব্য করে ভিন্ন নামও দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।
মূলত সঞ্জয় মাঞ্জরেকার এই মন্তব্য করেছেন ওয়ানডে সংস্করণ প্রাসঙ্গিকতা হারাচ্ছে ধীরেধীরে এই ভয় থেকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ব্যাপারে বেশ আলোচনা চাউর হয়েছিল। চলতি মাসের শুরুতে সাবেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনও উদ্বেগ জানান এ ব্যাপারে।



