১০/০৩/২০২৬, ৫:০৯ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ঘুমের মধ্যেই চলে গেলেন ‘চ্যালেঞ্জ’ অভিনেতা তমাল রায়

    জেড নিউজ ডেস্ক :
    ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরীর। সোমবার ভোর সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ঘুমের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।সামাজিকমাধ্যমে তমাল রায়ের মৃত্যুর খবর জানান অভিনেতা দেবদূত ঘোষ। তিনি লেখেন, “আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী।

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও সোমবার সকালে তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এতে পরিচারিকার সন্দেহ হয়। তিনি ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেলে দ্রুত চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই প্রয়াত হন অভিনেতা।

    অভিনেতার পরিবার সূত্রে জানা যায়, এর আগে বাইপাস সার্জারি করা হয়েছিল তমালের। বসানো হয়েছিল পেসমেকারও। এছাড়া নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।ফলে সাম্প্রতিক সময়ে অভিনয়ে খুব একটা দেখা যাচ্ছিল না তাকে।অনেকদিন ধরেই টলিউডে কাজ করে আসছিলেন তমাল রায়চৌধুরী। থিয়েটারেও ছিল তার দাপুটে উপস্থিতি। সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিস্মর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়