জেড নিউজ, ঢাকা।
খালখনন কর্মসূচি উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনখনন শুরু হবে।
ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল সাড়ে ১০টায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসে করে কাহারোল যাবেন।
খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা-নানির কবর জিয়ারত করে সার্কিট হাউজ মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত ৮টায় বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।



