২০২২ সালে ক্রিকেটার তাইজুল ইসলামের কাছে একটি মসজিদ নির্মাণের ইচ্ছের কথা জানান, ক্রিকেটার তামিম ইকবাল। এরপর নাটোরের নলডাঙ্গার পিপরুল গ্রামে নিজের বাবাকে তামিমের ইচ্ছে পূরণের জন্য একটি মসজিদের খোঁজ করতে বলেন তাইজুল।
তার বাবা খুঁজে পান ২০১৫ সালে গড়ে ওঠা নলডাঙ্গার হাপানিয়া গ্রামের টিনের তোলা ওয়াক্তিয়া মসজিদটি। যা সামান্য ঝড় বৃষ্টিতেই ক্ষতিগ্রস্ত হতো।
নানা ঘটনার পর একদিন হঠাৎ কমিটির কাছে প্রস্তাব আসে মসজিদ হবে ভবন। যা নির্মাণে ক্রিকেটার তামিম ইকবালের আগ্রহের কথা জানান ক্রিকেটার তাইজুল ইসলামের বাবা শেখ এসকেন্দার আলী।
এরপর ঢাকা থেকে প্রকৌশলী পাঠিয়ে মসজিদ নির্মাণের নকশা চূড়ান্ত করেন তামিম। শুরু হয় নির্মাণ কাজ। প্রায় ৪০ লাখ টাকা ব্যায়ে নির্মাণ কাজ শেষ হয় ২০২২ সালে।
তামিম ইকবালের অর্থায়নে মসজিদটি আধুনিক ও দৃষ্টিনন্দন হয়েছে। এজন্য এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন ক্রিকেটার তামিম।



