০২/০৩/২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কিছুটা বেড়েছে শীত ঢাকায়

    রাজধানী ঢাকায় আজ সোমবার সকালে কিছুটা শীতের আমেজ অনুভব করা গেছে। সঙ্গে ছিল হালকা কুয়াশা। গতকাল রোববারের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় যা ছিল ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

    আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। দিনের প্রথমার্ধে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আবহাওয়ার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। ঢাকায় আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ১১ মিনিটে; আগামীকাল বুধবার সূর্যোদয় হবে সকাল ৬টা ১৯ মিনিটে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়