১৩/০৩/২০২৬, ১৫:১২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কলকাতা থেকে দেশের রাজনীতিতে ফেরার ষড়যন্ত্র আওয়ামী লীগের

    গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের রাজনীতিতে ফেরা ও আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য নানা ফন্দি আঁটছেন ভারতে বসে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে তদবির, অনলাইনে অপপ্রচার, স্লিপার সেলের মাধ্যমে দেশে বড় রকমের নাশকতাসহ নানা অপকৌশলের আশ্রয় ইতিমধ্যেই নিয়েছে ভারতে পালিয়ে থাকা দলটির শীর্ষ নেতৃবৃন্দ। দেশের আইন-শৃংখলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে তাদের এ ধরনের বেশ কিছু ষড়যন্ত্র প্রতিহত করেছে।

    সম্প্রতি কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা ডা. হাবিবে মিল্লাত ভারতীয় অনলাইন স্ক্রল কে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু তারা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করছেন। তিনি বলেন, গত এক বছরে আমরা অন্তত ৬৩৭টি ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের জনতার হাতে অপদস্ত হওয়ার তথ্য রেকর্ড করেছি। মোট ১১৬ জন সাবেক এমপি জেলে আছেন।

    এমন অভিযোগ নথিভুক্ত করে কানাডাভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সকে পাঠিয়েছেন তারা। উদ্দেশ্য হলো আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।

    তিনি বলেন, ভার্চুয়াল বৈঠকে সীমান্তপারের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। কেউ কেউ দিল্লি গিয়ে হাসিনার সঙ্গে সাক্ষাৎও করছেন। তারা ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগেই দেশে ফেরার পরিকল্পনা করছেন।

    তবে, এ বিষয়ে ভারতীয় গবেষনা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের আদিত্য গোদারা শিবমূর্তি স্ক্রলকে বলেন, আওয়ামী লীগের ফেরাটা যদি হয়ও, অনেক বছর সময় লাগবে। আর ভারতের ভুমিকা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের এখন বাস্তবতা হলো, পরবর্তী নির্বাচনে যে-ই ক্ষমতায় আসুক, তাদের সঙ্গেই কাজ করতে হবে।

    জেড নিউজ, ঢাকা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়