জেড নিউজ ডেস্ক, ঢাকা।
ঈদুল ফিতরের আগেই দেশের শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। ঈদের আগে যেন কোনো শ্রমিক বকেয়া না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ট্যাক্স-জিডিপি অনুপাত পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কম। ফলে রাজস্ব দিয়ে মূলত পরিচালন ব্যয়ই মেটানো সম্ভব হয়, উন্নয়ন ব্যয়ে সীমাবদ্ধতা তৈরি হয়। এ কারণেই ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।



