১৫/০৩/২০২৬, ১৭:৪৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

    জেড নিউজ, ঢাকা।

    ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে পুলিশ। রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

    সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকার পুলিশ প্রধান। তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদযাত্রা কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। লক্কড়-ঝক্কড় বাস চলাচল বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি ঠেকাতে এসব কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া, ঈদের ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তায়  গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। আবাসিক এলাকাগুলোয় থাকবে পুলিশের বিশেষ নজরদারি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়