নাটোর প্রতিনিধি.
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আপাতত বিদেশ থেকে চিনি আমদানি করা বন্ধ, কারণ দেশের চিনিকলের উৎপাদনকৃত যে চিনি রয়েছে, সেগুলো আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে চিনিগুলো বিক্রি করা হচ্ছে।
তবে চিনিকলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের সাথ সাথে আরো অন্য কিছু উৎপাদন করতে হবে বলে জানান শিল্প উপদেষ্টা।
আজ শনিবার নাটোর সুগার মিলে পরিদর্শনে যান। সুগার মিলের চত্বরে বৃক্ষ রোপন করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নাটোর সুগার মিলে ডাকাতির ঘটনায় কয়েক জন আসামি ধরা পড়েছে, বাকিরাও ধরা পড়বে। ডাকাতির ঘটনায় সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি আওতায় আনা হবে।
বেলা সাড়ে ১০ টার দিকে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন করেন উপদেষ্টা। বলেন ,আমাদের কাজ হল উত্তরা গণভবনকে তৈরি রাখা। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে একটি করে সভা হয়। উত্তরা গণভবনটি দীর্ঘ দিন অবহেলিত ছিল, আমরা এটাকে তৈরি করলাম।
আপাতত চিনি আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশি চিনি: নাটোরে শিল্প উপদেষ্টা আদিলুর



