গাজা উপত্যকায় ইরায়েলের চালানো হামলায় ভোর থেকে এ পর্যন্ত অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
ইসরায়েলি বাহিনী টানা বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে গাজায়। সোমবার সারাদিনে চালানো হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হন।
গাজায় চলমান ইসরায়েলের অবরোধের কারণে জ্বালানি সংকট ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করেছে, এই সংকট চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং আরও মৃত্যু ও দুর্ভোগ তৈরি করবে এই অবরুদ্ধ উপত্যকায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৫৭ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৩৬ হাজার ৮৭৯ জন।



