# 

- Link: https://znews.news/44028-2/
- Published: ২০২৬-১১-১৯T১৪:৩১:০২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস পুড়ে যাওয়ার ঘটনা
ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির তিনটি বাসে আগুন
দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পদক্ষেপ
নেওয়া হচ্ছে।
