# সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক টুইটের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি।

- Link: https://znews.news/246-2/
- Published: ২০২৪-১১-০৩T১১:৫৪:১২+০৬:০০
- Author: Z News

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক টুইটের প্রতিবাদ জানিয়েছে 
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা। ট্রাম্পের মন্তব্যকে তিনি
সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। এটি মার্কিন নির্বাচনে বাংলাদেশসহ
দক্ষিণ এশিয়ার হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে করা হয়েছে এবং
এর পেছনে পতিত সরকারের এজেন্টদের হাত থাকতে পারে বলেও জানান তিনি।

কস্টা আরও বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে খ্রিস্টানদের উপর কোনো হামলার ঘটনা ঘটেনি। 
দু’টি বিচ্ছিন্ন ঘটনা যা, রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে। একজন সাবেক বিশ্ব নেতার এ ধরনের
মন্তব্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।

খ্রিস্টানদের উপর সাবেক সরকারের লোকজন হামলা করে বর্তমান সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ
করার চেষ্টা করতে পারে। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আশা করে, ট্রাম্প ভবিষ্যতে
এ ধরনের মিথ্যা টুইট থেকে বিরত থাকবেন এবং তার মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইবেন।
সম্প্রতি ট্রাম্প তার এক টুইট বার্তায় দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের
উপর নির্যাতন হচ্ছে।
