# ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

- Link: https://znews.news/%e0%a7%ae%e0%a7%ac-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%ad%e0%a7%af/
- Published: ২০২৬-০৭-৩০T১৮:৪০:১২+০৬:০০
- Author: znews

জেড নিউজ. ঢাকা :
 উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি
জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর
কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে একইসঙ্গে আগের সব ডেপুটি অ্যাটর্নি
জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ
আদেশ বাতিলপূর্বক ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, নাইন্টিন সেভেন্টি টু (পি. ও. নং সিক্স
অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮৬ জনকে
বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জনকে বাংলাদেশের সহকারী নিয়োগ দেওয়া হলো।
