# ৫ জেলায় বন্যার শঙ্কা

- Link: https://znews.news/%e0%a7%ab-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be/
- Published: ২০২৬-০৪-৩০T১৪:৪১:৩১+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোণা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলের
পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি। এতে চরম
বিপাকে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা।

বর্তমানে নেত্রকোণার কংস নদের পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে সিলেট, মৌলভীবাজারসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয়
সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
