# ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

- Link: https://znews.news/%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a7%ae-%e0%a6%b6/
- Published: ২০২৬-১১-১৫T১৫:৪৮:৩০+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে
এই রোগের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের 
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয় এ তথ্য।

এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা
বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ শিশুর শরীরে হাম
শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪১৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে
হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে
আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।

এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর
মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ২৬৯ শিশু।

এ সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ শিশু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা
শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
