# ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

- Link: https://znews.news/%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%a8/
- Published: ২০২৬-০৫-০২T১৭:৩২:২৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) স্বাস্থ্য
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাম রোগী শনাক্ত হয়েছে ৭২ জন এবং হামের উপসর্গ থাকা
রোগীর সংখ্যা ১ হাজার ২৪ জন। ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত হাম এবং উপসর্গ নিয়ে মোট প্রাণহানি
বেড়ে দাঁড়িয়েছে ২৮৪ জনে।

এই সময়ে সারা দেশে হাম রোগীর সংখ্যা ৫ হাজার ২১৮ জন। আর উপসর্গ পাওয়া গেছে ৩৯ হাজার
৩২৫ জনের দেহে।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র
পেয়েছেন ২৩ হাজার ২২৫ জন।
