# ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

- Link: https://znews.news/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ac-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%aa/
- Published: ২০২৬-১১-২৫T১৬:২৪:২২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত সাভারের
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া এক বার্তায় এ নির্দেশনার
কথা জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-
পরিচ্ছন্ন করার জন্য আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে
সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত (সকাল সাড়ে
৮টা পর্যন্ত) জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক
মন্ত্রণালয়।
