# হাম ও উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%af/
- Published: ২০২৬-০৫-০৯T১৫:৩৬:২১+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম উপসর্গে আরও নয় জনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) 
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো 
হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯
মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৮৯ জন, গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত নিশ্চিত
হামরোগীর সংখ্যা ছয় হাজার ৯৭৯ জন।

১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১
জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত নিশ্চিত
হামে ৬১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত
সন্দেহজনক হামে মোট ২৯১ জনের মৃত্যু হয়েছে।
