# হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/
- Published: ২০২৬-০৫-০৩T১৬:২১:১৫+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত
হয়েছিল। হামের উপসর্গ ছিল ৯ শিশুর।

এসময়ে সারা দেশে আরও ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য দিয়েছে 
স্বাস্থ্য অধিদপ্তর।

হাম শনাক্ত হয়ে শিশুটি ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে বরিশালে ২, চট্টগ্রামে ১,
ঢাকায় ৪, খুলনায় ১ ও সিলেটে ১ শিশু মারা গেছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক
প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে এ পর্যন্ত ২৪৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। 
এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৫০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে
৪০ হাজার ৪৯১ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ শিশু।
তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৪ হাজার ৯০ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৫ হাজার ৩১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে
স্বাস্থ্য অধিদপ্তর।
