# হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a7%aa-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%be/
- Published: ২০২৬-০৭-২১T১৬:৪৬:১২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:
 সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭৯৭ শিশুর মৃত্যু হলো।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার
৮ শিশু। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে
এ তথ্য জানানো হয়েছে।
 বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে
আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট
৭০২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের
উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৯৭ শিশু মারা গেছে।
 এ ছাড়া ২৪ ঘণ্টায় ১৩০ শিশু হামে আক্রান্ত
হয়েছে।

আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৮। এই সময়ে ১ হাজার ২১৮ শিশু নতুন করে হাসপাতালে
ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯ শিশু।
 স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে,
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮, আর নিশ্চিত
হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২ হাজার 
২৪৪ রোগী, যাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন বাড়ি ফিরেছে।
