# হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%af-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83-2/
- Published: ২০২৬-১১-২৪T১৬:৩৩:৩৮+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত
হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য
জানানো হয়েছে।
 অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে
সারা দেশে ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের 
উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫৬ জন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) হাম বা উপসর্গে সারা দেশে কারও মৃত্যু হয়নি।

এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৯৬ জন এবং
সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩২১ জন।
