# হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%ad-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83/
- Published: ২০২৬-০৭-১৪T১৫:৫৫:২৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় নতুন ৯৯০ 
জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৬৬ জনের
মৃত্যু হয়েছে।

এর আগে, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, 
২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত
১১৩ রোগী শনাক্ত হয় এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়।
