# হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a9-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83-9/
- Published: ২০২৬-১১-২৯T১৬:৪৯:১৩+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে
হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৮ জন।

রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো 
হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে
মোট ১ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 
২৭ হাজার ৯৫৬ জনে।

এর আগে, শনিবার হাম ও এর উপসর্গে আটজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই
দিন নতুন করে ১ হাজার ১৫ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
