# হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83-2/
- Published: ২০২৬-১১-০৮T১৮:৩৫:১১+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ডেস্ক : **

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫
মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৮২ জনে দাঁড়াল।

এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ২২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। রোববার(
৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে
একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের
উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন
ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৮
জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর
সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে।

এ ছাড়া গত একদিনে নতুন করে ৮৭ জন হামে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ
পর্যন্ত মোট ২৪ হাজার ৪৪২ জন হামে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে
২ লাখ ১২ হাজার ৯৭৯ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
২ লাখ ৪ হাজার ৪৯ জন।
