# হামের উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০৬৯

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a7%ab-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3/
- Published: ২০২৬-০৭-২০T১৬:২৪:৫২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:
 সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই
সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯ শিশু।

সোমবার (২০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য
জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু
হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট
৬৯৮ শিশুর।
