# হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6/
- Published: ২০২৬-০৫-১৬T১৭:৫১:৩৪+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও দুই
শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১০৮ শিশু।

এছাড়া ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মোট ১ হাজার ৬৯ শিশু হাম ও হামের 
উপসর্গে আক্রান্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য
অধিদপ্তর বলছে, হামের উপসর্গে দুই শিশু সিলেটে মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে
হাম শনাক্তের পর মারা গেছে ৭৪ শিশু। হাম ও হামের উপসর্গে মোট ৪৫৩ শিশু মারা গেছে।
