# হঠাৎ আগুন আতঙ্কে ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be%e0%a7%8e-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%90%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95/
- Published: ২০২৫-০৭-২৮T১৩:৩৪:২৪+০৬:০০
- Author: Z News

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হঠাৎ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ায় বৈঠক থেকে বের হয়ে গেছেন রাজনীতিবিদরা।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ ঘটনা
ঘটে।

বৈঠক চলাকালেই ফায়ার সতর্কতা সক্রিয় হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাতীয় ঐকমত্য
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তখন রাজনীতিকরা
হুড়োহুড়ি করে নিচে নেমে গিয়ে নিরাপদে অবস্থান নেন।

এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানান।

ধারণা করা হচ্ছে, ভবনের কোনো অংশে কেউ সিগারেট বা আগুনের কোনো কিছু ফেলে থাকতে পারেন।
এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
