# স্কুল বেঞ্চের সেই ‘কলমযুদ্ধ’ এবার অনলাইনে

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%af%e0%a7%81/
- Published: ২০২৬-১১-১১T১২:৪৯:৪৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

স্কুলজীবনে বন্ধুদের সঙ্গে বেঞ্চের ওপর কলম ঠেলে প্রতিপক্ষের কলম ফেলে দেওয়ার জনপ্রিয়
খেলা এবার চলে এসেছে অনলাইন দুনিয়ায়। শৈশবের সেই পরিচিত খেলাকে ব্রাউজারভিত্তিক গেমে
রূপ দিয়েছেন অস্ট্রিয়ার সালজবুর্গে বসবাসরত বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী মোহি উস সুন্নাত।

‘Pen Fight’ নামের গেমটি তৈরি করেছে বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান Shunnek Labs। 
প্রতিষ্ঠানটির গেমিং বিভাগের প্রথম গেম এটি।

গেমটিতে কম্পিউটারের বিপক্ষে খেলার পাশাপাশি একই ডিভাইসে বন্ধুর সঙ্গে পালাক্রমে খেলার
সুযোগ রয়েছে। এতে Easy, Normal ও Hard তিনটি কঠিনতর স্তর রাখা হয়েছে। পাশাপাশি Best
of Three, Best of Five এবং Endless Mode-এর মতো ফিচারও যুক্ত করা হয়েছে।

গেমটির বিশেষ আকর্ষণ হলো, খেলার চাল এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেবিলের আকার ছোট হয়ে
আসে। এতে প্রতিটি চাল আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে।

নির্মাতার দেওয়া তথ্য অনুযায়ী, গেমটি চালুর পর থেকে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি খেলোয়াড়
এতে অংশ নিয়েছেন। সম্পন্ন হয়েছে ৪ লাখ ৪০ হাজারের বেশি ম্যাচ।
