# স্কুলে যেতে বসানো হলো লিফট

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ab/
- Published: ২০২৬-০৯-০৫T১১:৪১:৩২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

দুর্গম পাহাড় আর শিশুদের শিক্ষার পথে বাধা হতে পারেনি! চীনে পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের
সহজে স্কুলে পৌঁছাতে বিশেষ লিফট স্থাপন করেছেন প্রকৌশলীরা। খাড়া পাহাড় বেয়ে দীর্ঘ 
ও কষ্টকর পথ পাড়ি দেয়ার বদলে এখন লিফটে চড়ে দ্রুত স্কুলে যেতে পারছে শিশুরা। অভিনব 
এ উদ্যোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের প্রশংসায় ভাসছে চীনা
প্রকৌশলীরা।
