# সৌদিতে ইরানি হামলায় ১২ মার্কিন সৈন্য আহত

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ae/
- Published: ২০২৬-০৩-২৮T১৩:০৫:৫৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১২ জন সেনাসদস্য
আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শুক্রবার এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে
এ তথ্য জানিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩০০ জনের বেশি মার্কিন
সেনাসদস্য আহত হয়েছেন। নতুন এই হতাহতের ঘটনা সেই তালিকায় যুক্ত হলো।

এর আগে শুক্রবার মার্কিন বাহিনী জানিয়েছিল, আহত সেনাদের মধ্যে ২৭৩ জন ইতিমধ্যে কাজে
ফিরেছেন। এ ছাড়া সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
