# সারের বস্তায় হুক মারায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/
- Published: ২০২৫-০৯-২৪T১৮:০২:৫৩+০৬:০০
- Author: Z News

বাগেরহাটের কচুয়ায় ইউরিয়া সারের বস্তায় হুক মারার অপরাধে মেসার্স রুমি এন্টার প্রাইজের
স্বত্বাধিকারী মো. মুন্নাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ
অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাষায় বাজার এলাকায় ওই ডিলারের দোকানে 
অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা
এই জরিমানা করেন।

ভবিষ্যতে এ ধরনের কাজ করলে এবং কৃষকদের সঙ্গে প্রতারণা করলে ওই ডিলারের ডিলারশিপ বাতিলের
সুপারিশ ও গুদাম সিলগালা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সূত্র: আজকের পত্রিকা
