# সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%93-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a6%ae/
- Published: ২০২৬-১১-০৯T১৩:৩৫:০২+০৬:০০
- Author: znews

বাসস, ঢাকা:

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু
জায়গায় ও রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ
বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক
থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে 
অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (৮-১২) কি.মি.।

সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ১০ 
মিনিট ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্ধীপে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়া ১৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
