# সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/
- Published: ২০২৬-০৪-০৯T১৫:৫১:৫৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকার চাঞ্চল্যকর রাফি হত্যা মামলার আসামি মিজানুর 
রহমান শাহিনকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পিবিআই।

বুধবার ভোর ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। 
তিনি জার্মান যাওয়ার চেষ্টা করছিলেন।

মিজানুর রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা ও শাইনপুকুর
এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে।

বুধবার দুপুরে ঢাকার আদালতে নেওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর
করেন। পিবিআইর পরিদর্শক মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র জানায়, ২০২৫ সালের ২০ মে রাফিকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। চাঞ্চল্যকর
এ হত্যাকাণ্ডের এজাহার নামীয় শহিদ, টিটু, হুকুম আলী, আলামিন গ্রেফতার হয়ে কারাগারে 
আছেন। বাতেন নামের এক আসামি পলাতক আছেন। গ্রেফতার আসামি আলামিনের স্বীকারোক্তিতে আসামি
মিজানুর রহমান শাহিনের নির্দেশনায় এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।

পিবিআইর পরিদর্শক মো. জামাল উদ্দিন তথ্য নিশ্চিত করে জানান, আসামী শাহিন দীর্ঘ ১১মাস
যাবত পলাতক অবস্থায় ছিল। বুধবার ভোরে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অন্য
একটি দেশ হয়ে জার্মান যাওয়ার চেষ্টা করছিল।
