# সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab%e0%a6%86%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ab/
- Published: ২০২৬-০৩-৩০T১১:২৭:৪৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা।

এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মো. আফজাল
নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা
থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো
হয়নি।

এর আগে এক-এগারো সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (
অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার
করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছেন।
