# সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%b6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%96/
- Published: ২০২৬-১১-২১T১০:০৯:২৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা 
অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী
তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা
এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর সেনাবাহিনী প্রধান
জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং 
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে 
পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
