# সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%b6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82-2/
- Published: ২০২৬-১১-২১T১৮:৫১:২৮+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা : **

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়েছেন 
প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে তারেক
রহমান বলেন,  সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি
আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। সমাজের সকল শ্রেণীপেশার গুণী মানুষদের উপস্থিতিতে
আজকের এই অবশ্যই আনন্দঘন এবং উপভোগ্য। তবে আজকের এই অনুষ্ঠানে ব্যাক্তিগতভাবে সঙ্গতকারণেই
আমি কিছুটা স্মৃতিকাতর। কারণ, আপনারা জানেন, আমার মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী
মরহুমা খালেদা জিয়া এই ক্যান্টমেন্টেই তাঁর জীবনের অনেকগুলো বছর কাটিয়েছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনো প্রধানমন্ত্রী
হিসেবে কখনো জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী হিসেবে জীবনে অনেকবার সশস্র বাহিনীর অনুষ্ঠানে
সগৌরবে অংশ নিয়েছিলেন। তবে ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তাঁর
জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে এসে বারবার সেই কথাটিই মনে পড়ছিলো। আমি
আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। একজন সন্তান হিসেবে আমি আপনাদের
কাছে আমার মায়ের জন্য দোয়া চাই।

বাংলাদেশের জাতীয় ইতিহাস এবং আমাদের জাতীয় জীবনে কয়েকটি সবচেয়ে গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ
দিবসগুলোর মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। সেনা, নৌ ও বিমান বাহিনী অর্থাৎ তিনবাহিনী
১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদারবাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে
প্রতিরোধএবং পাল্টা আক্রমণ গড়ে তোলে। এরপর থেকে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে
পালিত হয়ে আসছে।

সুতরাং, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসএবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর
জন্ম ইতিহাসএকইসূত্রে গাঁথা। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের‘
সশস্ত্র বাহিনী’ গড়ে উঠেছে। আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর
রহমান নিজেও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এটি নিঃসন্দেহে সশস্ত্রবাহিনীর জন্য
এক অনন্য গৌরবের ইতিহাস এবং প্রেরণার উৎস্য।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের উপর বর্বরোচিত হামলা শুরু
হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান‘
উই রিভোল্ট’ উচ্চারণে গর্জে উঠেছিলেন। ‘উই রিভোল্ট’ উচ্চারণ করেই ক্ষান্ত থাকেননি। 
ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফিরে তিনি সেনাবাহিনীর সকল বাংলাভাষী কর্মকর্তা এবং সৈনিককে
জড়ো করেন। সেই রাতেই সেনাবাহিনীকে সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে
পড়েছিলেন।
 এ সম্পর্কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজের লেখা একাধিক নিবন্ধে 
বিস্তারিত উল্লেখ রয়েছে। ‘একটি জাতির জন্ম’ এবং “স্বাধীনতা যুদ্ধের স্মৃতি” নিবন্ধে
শহীদ প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান লিখেন…

‘সময় ছিল অতি মূল্যবান। আমি ব্যাটেলিয়নের অফিসার, জেসিও, আর জওয়ানদের ডাকলাম। তাদের
উদ্দেশ্যে ভাষণ দিলাম।

আমি সংক্ষেপে সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। আমি 
তাদের একটা সামরিক পরিকল্পনা দিলাম। তখন রাত ২টা বেজে ১৫ মিনিট। ২৬শে মার্চ। ১৯৭১ সাল।
বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে। স্মরণ রাখতে ভালোবাসবে। এই দিনটিকে
তারা কোনোদিন ভুলবে না। কো-নো-দি-ন না।’

শহীদ জিয়ার লেখা এইসব তথ্য ১৯৭২ সালে অধুনালুপ্ত দৈনিক বাংলা, ১৯৭৪ সালে সাপ্তাহিক 
বিচিত্রা এবং ১৯৮০ দৈনিক দেশ পত্রিকার বিশেষ ক্রোড়পত্রে
 প্রকাশিত হয়েছে। ২৬ মার্চ 
রাত ২টা ১৫ মিনিটে সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ
হওয়ার নির্দেশ দিয়ে পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতাকামী
জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দেন। রেডিওর মাধ্যমে দেয়া ঘোষণাটি দেশে-
বিদেশে ছড়িয়ে পড়েছিল। ফলে ঐতিহাসিক কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য–
অসাধারণ।

একটি দেশের সশস্ত্রবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান গৌরব সাহস, বীরত্ব ও 
শৌর্যের প্রতীক। এ কারণেই স্বাধীনতাত্তোর বাংলাদেশেবিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ইমেজ
বিনষ্ট করার সুগভীর ষড়যন্ত্র দৃশ্যমান ছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব ভুলুন্ঠিত করার 
অপচেষ্টা চলমান ছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাবেদার
রাষ্ট্রের পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিলো। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ১৯৭৫
সালের ৭ নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায়
বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল।

সেনা হত্যাযজ্ঞ পরবর্তী বাংলাদেশকে, কি ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হয়েছিল, এটি দেশবাসীর
জানা। ৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন।
একভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র জনতা এক রক্তক্ষয়ী গণ-অভ্যুথানের মাধ্যমে দেশ এবং
জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন। দেশপ্রেমিক জনগণ লক্ষ্য করেছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ,
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব, এবং ২০২৪ সালের ৫ আগষ্টের ফ্যাসিবাদ
বিরোধী গণ-অভ্যুত্থান প্রতিটি ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী দেশ এবং জনগণের পক্ষে যুগান্তকারী
ভূমিকা পালন করেছে।

সুতরাং আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক
সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে “সবার আগে বাংলাদেশ” এই চেতনা উজ্জীবিত থাকলে বাংলাদেশকে
আর কেউ কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবেনা। ৭১ এর মুক্তিযুদ্ধ থেকে শুরু
করে আজ পর্যন্ত
 দেশ এবং জনগণের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন।
আমি মনে করি, এই লাখো শহীদদের প্রতি সম্মান জানাতে আমাদের দু’টি প্রধান কর্তব্য রয়েছে।
প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে, যে কোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা।

দ্বিতীয়টি হচ্ছে , শহীদদের কাঙ্খিত একটি নিরাপদ স্বনির্ভর গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র
প্রতিষ্ঠা। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই বর্তমান সরকার নিরলস কাজ করছে।
এবার আমি বিশেষ করে সশস্ত্র বাহিনীর উদ্দেশে কয়েকটি কথা বলতে চাই, স্থলভাগের নিরাপত্তার
পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও একটি আধুনিক রাষ্ট্রের
জন্য অপরিহার্য বিষয়। রাষ্ট্রকে নিরাপদ এবং শক্তিমান করতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক
ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকার দেশের সশস্ত্র বাহিনীকেও আরো আধুনিক 
এবং শক্তিশালী করতে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়,যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার
অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান
বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর এবং
সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে মিল রেখে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা,
ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জনও এইসব পরিকল্পনার
অংশ।

আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের এই সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল
ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা। সশস্র বাহিনীর শক্তিমত্তার অনিবার্য অঙ্গ হচ্ছে‘
চেইন অফ কমান্ড। এর পাশাপাশি সশস্র বাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা , দক্ষতা, শৃঙ্খলা
ও জনগণের আস্থার বিকল্প নেই।

সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নেরপাশাপাশি তাদের এবং তাদের পরিবারের
সদস্যের জীবনমানের আরো উন্নয়নের ব্যাপারেও সরকার আন্তরিক। এরই অংশ হিসেবে ইতোমধ্যেই
যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
বোর্ড গঠন করা হয়েছে।
 আগামী ২০৩০ সালের মধ্যে “One Rank, One Pension” পদ্ধতিসহ সশস্ত্র
বাহিনীর বর্তমান এবং সাবেক কর্মকর্তা ও সদস্যদের কল্যানে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে
বাস্তবায়ন করা হচ্ছে। সময় স্বল্পতার কারণে আমি আজ এই অনুষ্ঠানে বিস্তারিত উল্লেখ করছিনা।

পাহাড়ের দুর্গম জনপদ থেকে দেশের দুর্যোগকবলিত এলাকা, যেখানেই প্রয়োজন হয়েছে, সশস্ত্র
বাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় কিংবা যে-কোনো দুর্যোগ-দুর্বিপাকে 
সশস্ত্র বাহিনীর সদস্যরা যেভাবে জনগণের পাশে রেখে ভূমিকা রাখছেন একইভাবে বিশ্বের যুদ্ধ
বিধস্ত দেশে শান্তিরক্ষী মিশনেও বাংলাদেশের পুরুষ এবং নারী সেনা সদস্যগণ সুনাম অর্জন
করেছেন। জনগণ দেশের সশস্র বাহিনীর ভূমিকায় গর্বিত।

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য 
শহীদ হয়েছেন। অনেকে আহত হয়েছেন। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষা মিশনের
সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েও অনেকে শহীদ হয়েছেন। আহত হয়েছেন। আমি এই সশস্ত্র
বাহিনী দিবসে আল্লাহর দরবারে দেশে বিদেশে
 শাহাদত বরণকারী এইসব বীর সেনানির মাগফেরাত
কামনা করছি। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সদস্যদের
প্রতিও জানাই আন্তরিক সহমর্মিতা।

Now, I would like to take the opportunity to express my sincere gratitude to The
Excellencies and the distinguished guests from our friendly countries for joining
us in celebrating Armed Forces Day. On this occasion, we gratefully recall the valuable
contributions made by the people of our friendly countries during our War of Liberation.

I would also like to express my sincere appreciation for the excellent training,
support and assistance that your countries have extended to our Armed Forces. I 
hope that such valuable cooperation and support will continue in the years ahead.
I must also emphasise that working alongside peacekeepers from across the world 
under the auspices of the United Nations, in pursuit of the noble cause of global
peace and stability, is a unique opportunity and an invaluable experience for our
troops. I assure you of the full commitment and support of our Armed Forces to the
United Nations’ global peacekeeping efforts. Thank you all for your kind presence.

সবশেষে সশস্ত্র বাহিনী দিবসে আমি এই বাহিনীর সকল পর্যায়ের সকল কর্মকর্তা সদস্য এবং 
তাদের পরিবারের প্রতি আবারো শুভেচ্ছা জানাই। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে উপস্থিত সবাইকে
আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
