# সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8/
- Published: ২০২৬-০৭-১৯T১১:৫৮:৩১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-
জামান।

তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন 
করবেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর
উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট
গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
