# সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97/
- Published: ২০২৬-০৪-১১T১৩:১৯:০৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, 
আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, যাদের সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে যাদের
সুনাম আছে তাদেরকে সংরক্ষিত নারী আসনে দল বাছাই করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস।

শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, ‘সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য গতকাল শুক্রবার প্রায় পাঁচ
শতাধিক ফরম বিক্রি হয়েছে।

 আজকে শনিবার সকাল ১০টা থেকে আমাদের অফিসের কর্মকর্তারা ফরম বিতরণ করছেন। আপনারা জানেন
গতকাল শুক্রবার, আজকে শনিবার ও আগামীকাল রবিবার (১২এপ্রিল) এই তিন দিন ফরম বিতরণ ও 
জমা নেওয়া হবে। এটা অব্যাহতভাবে চলবে। গতকালও অনেকে জমা দিয়ে গেছেন।

দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে যে বোর্ড আছে সেখানে আবেদনটি যাবে। কি পদ্ধতিতে এই প্রক্রিয়াটি
সম্পন্ন হবে সেটি আজ-কালের মধ্যে জানা যাবে। আমরা আবার আপনাদের জানিয়ে দেব।’
 তিনি 
বলেন, ‘আমরা প্রত্যাশা করছি গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে তাদের সংসদ
সদস্যদের বাছাই করে।
