# শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না শিক্ষক-শিক্ষার্থীরা

- Link: https://znews.news/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/
- Published: ২০২৬-১১-১৯T১১:২৪:১৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষকরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ
ও ব্যবহার করতে পারবেন না। শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের
মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে 
এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এরই মধ্যে এ বিষয়ে একটি
আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক
ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ
নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

তিনি সংসদে উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা,
সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন
ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা সুনির্দিষ্ট নীতিমালা 
প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।
