# শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

- Link: https://znews.news/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/
- Published: ২০২৬-১১-২৪T১৫:০৭:৫৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার
জন্য বাংলাদেশে ফিরবেন না। তিনি সোমবার (২৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে
দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশেদ খান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, যদি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী
সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করা হয়, তাহলে কেন আওয়ামী লীগের নেতারা
পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসবেন? তিনি প্রশ্ন করেন, কেন ভিডিও করা হবে? রাশেদ খান
বলেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তাই তাকে ফেরত পাঠানোর উদ্যোগ ভারতীয় প্রশাসন,
গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করবে।

তিনি প্রশ্ন তুলেছেন, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পর দলটির নেতা নানক,
নাছিম ও মায়াদের পেট্রাপোল সীমান্ত পরিদর্শনের প্রয়োজন হলো কেন? তারা কি ভারতের কোনো
প্রশাসনিক বা নিরাপত্তা সংস্থার প্রতিনিধিত্ব করছেন? নাকি এ সফরের পেছনে অন্যকোনো রাজনৈতিক
উদ্দেশ্য রয়েছে?

রাশেদ খাঁন দাবি করেন, শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝুলার জন্য বাংলাদেশে ফিরবেন না। বরং
এসব স্ট্যান্টবাজি করে আ.লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে মাইর খাওয়াবে। শেখ হাসিনা 
হয়তো মনে করছে, শেষ চেষ্টা করে দেখি নেতাকর্মীদের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে
করে আরেকটি ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি করা যায় কি না? কিন্তু সেটি কখনোই হবে না।

তিনি বলেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয়
বাসিন্দারাও নিজেদের উদ্যোগে পাহারার প্রস্তুতি নিয়েছেন।

সবশেষ তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানের শক্তি সমূহের স্পষ্ট কথা, দিল্লির সেবাদাসী
শেখ হাসিনাকে ভারত নাগরিকত্ব দিয়ে রেখে দিক, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না!
আর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত তাকে ফেরত পাঠালে তার
জন্য অপেক্ষা করছে ফাঁসির দঁড়ি…।
