# শুটিংয়ে ফিরছেন রাশমিকা

- Link: https://znews.news/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/
- Published: ২০২৬-০৮-৩১T১৩:০৫:১৩+০৬:০০
- Author: znews

**জেড নিউজ , ডেস্ক : **

কয়েকদিন আগে শুটিং সেটে আঘাত পেয়ে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণী অভিনেত্রী
রাশমিকা মান্দনা। এবার সেই বিরতি কাটিয়ে শুটিং ফ্লোরে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক
মাধ্যমে নিজের সুস্থতার খবর জানিয়ে অনুরাগীদেরও স্বস্তির বার্তা দিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি ও ভিডিওর কোলাজ প্রকাশ করেছেন রাশমিকা। সেখানে কখনো
পোষ্যের সঙ্গে সময় কাটাতে, কখনো পূজা করতে দেখা গেছে তাকে। আবার পাজল সমাধান করা কিংবা
বাগানবাড়ির বারান্দায় বসে রোদ পোহানোর মুহূর্তও রয়েছে সেই কোলাজে। পোস্টটির ক্যাপশনে
রাশমিকা লিখেছেন, তাড়াতাড়ি কাজে ফিরছি এবং এই সুন্দর ঘরোয়া সময়টাকে পাক্কা মিস করব।

চলতি বছরের আগস্টের শুরুতে নিজের চোটের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন রাশমিকা। তিনি
জানান, ‘মাইসা’ সিনেমার একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় নিতম্বে গুরুতর চোট পান। এটি
তার জীবনের পরপর তৃতীয় চোট বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। চোটের ধরন সম্পর্কে রাশমিকা
জানিয়েছিলেন, নিতম্ব থেকে পায়ের দিকে থাকা চারটি টেন্ডনের মধ্যে ডান পাশের একটি টেন্ডন
ছিঁড়ে গিয়েছিল। ফলে সেটি সেরে না ওঠা পর্যন্ত পা ওপরে তুলতেও সমস্যা হচ্ছিল তার। তবে
এই অনিচ্ছাকৃত বিরতিকেও ইতিবাচকভাবে নিয়েছেন রাশমিকা। ‘মাইসা’কে তার ক্যারিয়ারের অন্যতম‘
সবচেয়ে আগ্রাসী’ সিনেমা হিসেবে উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছিলেন, নিজের ইচ্ছায় কখনো
বিরতি না নেওয়া তার জন্য এই সময়টাকে ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে হয়েছে।সংবাদ বিশ্লেষণ

বাড়িতে থাকার সময়টাও নিজের মতো করে উপভোগ করেছেন রাশমিকা। পোষ্যের সঙ্গে সময় কাটানো,
পাজল সমাধান করা থেকে শুরু করে জিমে যেতে না পারায় খাবারের বিষয়ে সচেতন থাকার নানা 
অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। চোটের কারণে সাময়িক বিরতি পড়লেও রাশমিকার
হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিনেমা। গণ্ড উপজাতিদের পটভূমিতে নির্মিত আবেগঘন অ্যাকশন-
থ্রিলার ‘মাইসা’য় তাকে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে তার লুক ও চরিত্র নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ ছাড়া
বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘রণাবলী’ সিনেমাতেও অভিনয় করছেন রাশমিকা। রাহুল সাংকৃত্যায়নের
পরিচালনায় ব্রিটিশ আমলের প্রেক্ষাপটে নির্মিত এই পিরিয়ড ড্রামায়ও তাকে গুরুত্বপূর্ণ
চরিত্রে দেখা যাবে। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
