# শীতে বেড়াতে যাচ্ছেন? ব্যাগ গুছাতে যা মনে রাখা জরুরি

- Link: https://znews.news/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/
- Published: ২০২৬-১১-২৫T১৬:২০:২১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

শীতকাল মানেই ঘোরাঘুরি। হাতে কয়েকদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়া। এই সময় কোথাও যাওয়া 
মানেই বাড়তি জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়া। তা না হলে অজানা, অচেনা জায়গায় গিয়ে বিপদে
পড়তে পারেন। এই সময়ে বেড়াতে যাওয়ার সময় ব্যাগে কী নেবেন তা মাথায় রাখা জরুরি। যেমন-

১. বেশি ভারী শীতপোশাক নেয়ার পরিবর্তে হালকা সোয়েটার, হুডি নিন। তাহলে ব্যাগের ওজন 
কম হবে। আবার লেয়ার তৈরি করে শীতপোশাক পরলে আরামও বেশি পাওয়া যাবে।

২. একটিমাত্র ভারী জ্যাকেট ব্যাগে নিতে পারেন। তা যেন ওয়াটারপ্রুফ হয়, সেদিকে খেয়াল
রাখুন। যেটি সব কিছুর উপরে পরবেন। ভুলেও বেশি বেশি ভারী পোশাক নেবেন না।

৩. বিমানে যাতায়াতের ক্ষেত্রে ব্যাগের ওজন নিয়ন্ত্রণে রাখা বাধ্যতামূলক। তা না হলে 
বাড়তি টাকা গুনতে হতে পারে। তাই ভারী জ্যাকেটটি বিমানে চড়ার আগে গায়ে চাপিয়ে নেওয়াই
ভালো।

৪. ব্যাগ গোছানোর সময় ছোট ছোট পাউচ ব্যাগ ব্যবহার করুন। তাহলে জিনিসপত্র খুঁজে পেতে
সুবিধা হবে।

৫. বেড়াতে যাওয়ার সময় জুতার ব্যাপারে বিশেষ নজর দিন। জুতা যাতে ওয়াটারপ্রুফ হয় সেদিকে
খেয়াল রাখুন।

৬. প্রয়োজনমতো স্কার্ফ, গ্লাভস, মোজা এবং সানগ্লাস নিতে ভুলবেন না।

৭. কোনও ঠান্ডার জায়গায় যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই ময়েশ্চারাইজ, লিপ বাম, বডি লোশন
এবং সানস্ক্রিন নিন। তা না হলে অস্বস্তিতে পড়তে পারেন।

৮. শীতের বেড়াতে যাওয়ার ব্যাগে সোয়েটারসহ বাড়তি পোশাক থাকার কারণে অতিরিক্ত ওজন হয়ে
যাওয়ার ঝুঁকি থাকে। তাই একেবারে হালকা ওজনের স্যুটকেস বেছে নেওয়া ভালো।
