# শিরোপার অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর

- Link: https://znews.news/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d/
- Published: ২০২৬-০৫-১৩T১২:৪৮:৩৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

সৌদি প্রো লিগের শিরোপা জয়ের দারুণ সুযোগ হাতছাড়া করল আল নাসর। নগর প্রতিদ্বন্দ্বী 
আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করায় আরো দীর্ঘ হলো ক্রিস্তিয়ানো রোনালদোর শিরোপা অপেক্ষা।

এই ম্যাচে জয় পেলেই সৌদি প্রো লিগের শিরোপা নিশ্চিত হয়ে যেত আল নাসরের। তবে শেষ মুহূর্তের
আত্মঘাতী গোলে সেই স্বপ্ন আপাতত ঝুলে রইল।

রিয়াদের আল আউয়াল পার্কে ম্যাচের ৩৭ মিনিটে মোহামেদ সিমাকানর গোলে এগিয়ে যায়র আল নাসর।
ম্যাচের বেশির ভাগ সময় সেই লিড ধরে রাখলেও যোগ করা সময়ে সমতায় ফেরে হিলাল।

ম্যাচের ৯০+৮ মিনিটে লং থ্রো সামলাতে গিয়ে গোলরক্ষক বেন্টো নিজের ডিফেন্ডার ইনিগো মার্তিনেজর
সঙ্গে ধাক্কা খান। এরপর বল তার হাত ফসকে জালে ঢুকে গেলে হতাশায় স্তব্ধ হয়ে যায় আল নাসর
শিবির।

এই ড্রয়ের পর ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর, তবে তাদের হাতে বাকি আর মাত্র একটি
ম্যাচ। অন্যদিকে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের হাতে এখনো দুই ম্যাচ
রয়েছে।

ফলে শেষ মুহূর্তে জমে উঠেছে শিরোপা লড়াই। ম্যাচজুড়ে নজর ছিল রোনালদোর ওপর। ২০২২ সালে
সৌদি আরবে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জেতা হয়নি তার। এই ম্যাচেও একাধিক সুযোগ
পেলেও গোল পাননি পর্তুগিজ মহাতারকা। শেষ বাঁশির পর হতাশ মুখে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।
