# লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

- Link: https://znews.news/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8/
- Published: ২০২৬-১১-২৪T১০:৩৪:৩৭+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার সকালে দেশে ফিরছেন।
গতকাল সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (
আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন করা হয়।

জানা গেছে, আটক বাংলাদেশিরা ভূমধ্যসাগরে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে ওই ডিটেনশন সেন্টারে
আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটির বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার আনুমানিক
সকাল ৬টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত
বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু করা এবং ভবিষ্যতে দক্ষতা অর্জনের আহ্বান জানান।
একই সঙ্গে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন।
 এদিকে আগামী ২৫ নভেম্বর
ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ 
দূতাবাস।
