# লিবিয়ার বন্দরে ড্রোন হামলায় ডুবল রাশিয়ার যুদ্ধজাহাজ

- Link: https://znews.news/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be/
- Published: ২০২৬-১১-২৩T১০:৫৫:৪১+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী বেনগাজিতে সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ
ডুবে গেছে। হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রোববার ভোরে
হামলার পর জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা গেছে,
বিস্ফোরণের পর জাহাজটির অধিকাংশ অংশ পানির নিচে তলিয়ে গেছে।

রুশ নৌবাহিনীর ‘মেরকুরি’ নামের ওই করভেট শ্রেণির যুদ্ধজাহাজটি (ফ্রিগেটের চেয়ে ছোট 
আকারের যুদ্ধজাহাজ) রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য বেনগাজি বন্দরে
অবস্থান করছিল। হামলার বিষয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এখন পর্যন্ত
কেউ হামলার দায় স্বীকার করেনি।

প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রুশ যুদ্ধজাহাজটিকে
লক্ষ্য করে কয়েকটি ড্রোন ছোড়া হয়। এর মধ্যে অন্তত চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা
হয়। তবে দুটি ড্রোন জাহাজটিতে আঘাত হানে। এর কয়েক ঘণ্টা পর বেনগাজি উপকূলে রাশিয়াসংশ্লিষ্ট‘
অ্যাসকালন’ নামের আরেকটি পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলা হয়।

ধারণা করা হচ্ছে, ‘মেরকুরি’তে সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল। হামলার পর লিবিয়ার নৌবাহিনী
জাহাজটির নাবিকদের উদ্ধার করে। তাঁদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন। তাঁদের অবস্থা
স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে আহতের সংখ্যা কিংবা তাঁদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত
কিছু জানানো হয়নি।

জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) বেনগাজিসহ দেশটির
পূর্ব ও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে। বাহিনীটির সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরও বন্দর ও নৌঘাঁটির সব স্থাপনা নিরাপদ রয়েছে।
তারা এ হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে
উল্লেখ করে নিন্দা জানিয়েছে। হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক
পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা। একই সঙ্গে লিবিয়ার বন্দর ও জলসীমাকে আন্তর্জাতিক
সংঘাত ছড়িয়ে দেওয়ার মঞ্চ হতে দেওয়া হবে না বলে সতর্ক করেছে।

দক্ষিণ ইউক্রেন থেকে এক হাজার মাইলেরও বেশি দূরে ভূমধ্যসাগরে এ হামলা প্রায় পাঁচ বছর
ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভৌগোলিক বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।

ধারণা করা হয়, পশ্চিম লিবিয়ার মিসরাতায় ইউক্রেনের বিশেষ বাহিনীর একটি ছোট দল অবস্থান
করছে। গত এক বছরে রুশ জাহাজে ড্রোন হামলার
